কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ এ ০৬:০০ AM
কন্টেন্ট: পাতা
বয়স্ক ভাতা
কার্যক্রম শুরুর বছর:- ১৯৯৭-৯৮ অর্থবছর
লক্ষ্য ও উদ্দেশ্য
(১) বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান;
(২) পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি;
(৩) আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদারকরণ;
(৪) চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা।
প্রার্থী নির্বাচনের মানদন্ড:
(ক) নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
(খ) বয়স: সর্বোচ্চ বয়স্ক ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করতে হবে।
(গ) স্বাস্থ্যগত অবস্থা: যিনি শারীরিকভাবে অক্ষম অর্থাৎ সম্পূর্ণরূপে কর্মক্ষমতাহীন তাঁকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
(ঘ) আর্থ-সামাজিক অবস্থা:
(১) আর্থিক অবস্থার ক্ষেত্রে: নিঃস্ব, উদ্বাস্ত্ত ও ভূমিহীনকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।
(২) সামাজিক অবস্থার ক্ষেত্রে: বিধবা, তালাকপ্রাপ্তা, বিপত্নীক, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদেরকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।
(ঙ) ভূমির মালিকানা: ভূমিহীন ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে বসতবাড়ী ব্যতীত কোনো ব্যক্তির জমির পরিমাণ ০.৫ একর বা তার কম হলে তিনি ভূমিহীন বলে গণ্য হবেন।
ভাতা প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলী
(১) সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;
(২) জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে;
(৩) বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে।
সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বয়স বিবেচনায় নিতে হবে;
(৪) প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ ১০,০০০ (দশ হাজার) টাকা হতে হবে;
(৫) বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
বিঃ দ্রঃ বয়স নির্ধারণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, এসএসসি/সমমান পরীক্ষার সনদপত্র বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে কোন বিতর্ক দেখা দিলে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ভাতা প্রাপ্তির অযোগ্যতা
(১) সরকারি কর্মচারী পেনশনভোগী হলে;
(২) দুঃস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে;
(৩) অন্য কোনোভাবে নিয়মিত সরকারী অনুদান/ভাতা প্রাপ্ত হলে;
(৪) কোনো বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান/ভাতা প্রাপ্ত হলে।
| কভারেজ | বাজেট | সেবা’র বিবরণ | |||
| শুরুতে | বর্তমানে | শুরুতে | বর্তমানে | শুরুতে | বর্তমানে |
| ৪.০৩ লক্ষ জন (১৯৯৭-৯৮) | ৫৭.০১ লক্ষ জন (২০২২-২৩) | ১২.৫০ কোটি টাকা (১৯৯৭-৯৮) | ৩৪৪৪.৫৪ কোটি টাকা (২০২২-২৩) | জনপ্রতি মাসিক ১০০ টাকা হারে ৩ মাস পরীক্ষামূলক (১৯৯৭-৯৮) | জনপ্রতি মাসে ৫০০ টাকা হারে সারা বছর মৃত্যুর আগ পর্যন্ত (২০২২-২৩) |
বয়স্ক ভাতার কালানুক্রমিক বৃদ্ধি
| অর্থবছর | উপকারভোগীর সংখ্যা (হাজার জনে) | জনপ্রতি মাসিক ভাতার হার (টাকায়) | বার্ষিক বাজেট (কোটি টাকায়) |
| ১৯৯৮-৯৯ | ৪০৩.১১ | ১০০ | ৪৮.৫০ |
| ১৯৯৯-০০ | ৪১৩.১৯ | ১০০ | ৫০.০০ |
| ২০০০-০১ | ৪১৫.১৭ | ১০০ | ৫০.০০ |
| ২০০১-০২ | ৪১৫.১৭ | ১০০ | ৪৯.৯২ |
| ২০০২-০৩ | ৫০০.৩৯ | ১২৫ | ৭৫.০৬ |
| ২০০৩-০৪ | ৯৯৯.৯৯ | ১৫০ | ১৭৯.৯৯ |
| ২০০৪-০৫ | ১৩১৫.০০ | ১৬৫ | ২৬০.৩৭ |
| ২০০৫-০৬ | ১৫০০.০০ | ১৮০ | ৩২৪.০০ |
| ২০০৬-০৭ | ১৬০০.০০ | ২০০ | ৩৮৪.০০ |
| ২০০৭-০৮ | ১৭০০.০০ | ২২০ | ৪৪৮.৮০ |
| ২০০৮-০৯ | ২০০০.০০ | ২৫০ | ৬০০.০০ |
| ২০০৯-১০ | ২২৫০.০০ | ৩০০ | ৮১০.০০ |
| ২০১০-১১ | ২৪৭৫.০০ | ৩০০ | ৮৯১.০০ |
| ২০১১-১২ | ২৪৭৫.০০ | ৩০০ | ৮৯১.০০ |
| ২০১২-১৩ | ২৪৭৫.০০ | ৩০০ | ৮৯১.০০ |
| ২০১৩-১৪ | ২৭২২.৫০ | ৩০০ | ৯৮০.১০ |
| ২০১৪-১৫ | ২৭২২.৫০ | ৪০০ | ১৩০৬.৮০ |
| ২০১৫-১৬ | ৩০০০.০০ | ৪০০ | ১৪৪০.০০ |
| ২০১৬-১৭ | ৩১৫০.০০ | ৫০০ | ১৮৯০.০০ |
| ২০১৭-১৮ | ৩৫০০.০০ | ৫০০ | ২১০০.০০ |
| ২০১৮-১৯ | ৪০০০.০০ | ৫০০ | ২৪০০.০০ |
| ২০১৯-২০ | ৪৪০০.০০ | ৫০০ | ২৬৪০.০০ |
| ২০২০-২১ | ৪৯০০.০০ | ৫০০ | ২৯৪০.০০ |
| ২০২১-২২ | ৫৭.০১ | ৫০০ | ৩৪৪৪.৫৪ |
| ২০২২-২৩ | ৫৭.০১ | ৫০০ | ৩৪৪৪.৫৪ |
| ২০২৩-২৪ | ৫৮.০১ | ৬০০ | ৪২০৫.৯৬ |
নির্দিষ্টসেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা
১. চেয়ারম্যান উপজেলা পরিষদ / উপজেলা নির্বাহী অফিসার (সংশ্লিষ্ট উপজেলা)
২. উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় (সংশ্লিষ্ট জেলা)
৩. চেয়ারম্যান, পার্বত্য জেলা / জেলা প্রশাসক (সংশ্লিষ্ট জেলা)
৪. পরিচালক (সামাজিক নিরাপত্তা), সমাজসেবা অধিদফতর