কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ এ ০৬:০০ AM
কন্টেন্ট: পাতা
বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা
বাস্তবায়নকারী মন্ত্রণালয়/দপ্তর
সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর
কার্যক্রম শুরুর বছর
১৯৯৮-৯৯ অর্থবছর
কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য
১. বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান;
২. পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি;
৩. আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদার করা;
৪. চিকিৎসা সহায়তা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে আর্থিক সহায়তা প্রদান
সংজ্ঞা:
বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা প্রদান কর্মসূচি আওতায় -‘বিধবা’ বলতে তাদেরকেই বুঝানো হবে যাদের
স্বামী মৃত; ‘স্বামী পরিত্যক্ত’ বলতে তাঁদেরকেই বুঝানো হবে যাঁরা স্বামী কর্তৃক তালাকপ্রাপ্তা বা অন্য যে কোন কারণে
অন্ততঃ দু’বছর যাবৎ স্বামীর সংগে যোগাযোগ বিচ্ছিন্ন বা একত্রে বসবাস করেন না ।
প্রার্থী নির্বাচনের মানদন্ড:
(ক) নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
(খ) বয়স: বয়স অবস্যই ১৮ (আঠার) বছরের ঊর্ধ্বে হতে হবে। তবে সর্বোচ্চ বয়স্ক মহিলাকে অগ্রাধিকার প্রদান করতে হবে।
(গ) স্বাস্থ্যগত অবস্থা: যিনি শারীরিকভাবে অক্ষম অর্থাৎ সম্পূর্ণরূপে কর্মক্ষমতাহীন তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
(ঘ) আর্থ-সামাজিক অবস্থা :
(১) আর্থিক অবস্থার ক্ষেত্রে: নিঃস্ব, উদ্বাস্ত্ত ও ভূমিহীনকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।
(২) সামাজিক অবস্থার ক্ষেত্রে: নিঃসমত্মান, পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদেরকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।
(ঙ) ভূমির মালিকানা: ভূমিহীন প্রার্থীকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে বসতবাড়ী ব্যতিত কোন ব্যক্তির জমির পরিমাণ ০.৫০ একর বা তার কম হলে তিনি ভূমিহীন বলে গণ্য হবেন।
ভাতা প্রাপকের যোগ্যতা ও শর্তাবলী:
১. সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;
২. জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে;
৩. বয়ঃবৃদ্ধা অসহায় ও দুঃস্থ বিধবা বা স্বামী পরিত্যক্তা মহিলাকে অগ্রাধিকার প্রদান করা হবে;
৪. যিনি দুঃস্থ, অসহায়, প্রায় ভূমিহীন, বিধবা বা স্বামী পরিত্যক্তা এবং যার ১৬ বছর বয়সের নীচে ২টি সন্তন রয়েছে,
তিনি ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন;
৫. দুঃস্থ, দরিদ্র, বিধবা ও স্বামী নিগৃহীতাদের মধ্যে যারা প্রতিবন্ধী ও অসুস্থ তারা ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন;
৬. প্রার্থীর বার্ষিক গড় আয়ঃ অনূর্ধ ১২,০০০ (বার হাজার) টাকা হতে হবে;
৭. বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
পরিসংখ্যান
| কভারেজ | বাজেট | সেবা’র বিবরণ | |||
| শুরুতে | বর্তমানে | শুরুতে | বর্তমানে | শুরুতে | বর্তমানে |
| ৪.০৩ লক্ষ জন (১৯৯৮-৯৯) | ২৪.৭৫ লক্ষ জন (২০২২-২৩) | ৪০.৩১ কোটি টাকা (১৯৯৮-৯৯) | ৩৪৪৪.৫৪ কোটি টাকা (২০২২-২৩) | জনপ্রতি মাসিক ১০০ টাকা হারে ১ মাস পরীক্ষামূলক (১৯৯৮-৯৯) | জনপ্রতি মাসে ৫০০ টাকা হারে সারা বছর মৃত্যুর আগ পর্যন্ত (২০২২-২৩) |
বিধবা, স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলা ভাতার কালানুক্রমিক বৃদ্ধি
| অর্থবছর | উপকারভোগীর সংখ্যা (হাজার জনে) | জনপ্রতি মাসিক ভাতার হার (টাকায়) | বার্ষিক বাজেট (কোটি টাকায়) |
| ১৯৯৮-৯৯ | ৪০৩.১১ | ১০০ | ৪.০৩১ |
| ১৯৯৯-০০ | ৪০৩.১১ | ১০০ | ৪.০৩১ |
| ২০০০-০১ | ২০৭.৫৮ | ১০০ | ২৫.০০ |
| ২০০১-০২ | ২০৭.৫৮ | ১০০ | ২৫.০০ |
| ২০০২-০৩ | ২৬৫.৮০ | ১২৫ | ৩৯.৮৭ |
| ২০০৩-০৪ | ৫০০.০০ | ১৫০ | ৯০.০০ |
| ২০০৪-০৫ | ৬০০.০০ | ১৬৫ | ১১৮.৮০ |
| ২০০৫-০৬ | ৬২৫.০০ | ১৮০ | ১৩৫.০০ |
| ২০০৬-০৭ | ৬৫০.০০ | ২০০ | ১৫৬.০০ |
| ২০০৭-০৮ | ৭৫০.০০ | ২২০ | ১৯৮.০০ |
| ২০০৮-০৯ | ৯০০.০০ | ২৫০ | ২৭০.০০ |
| ২০০৯-১০ | ৯২০.০০ | ৩০০ | ৩৩১.২০ |
| ২০১০-১১ | ৯২০.০০ | ৩০০ | ৩৩১.২০ |
| ২০১১-১২ | ৯২০.০০ | ৩০০ | ৩৩১.২০ |
| ২০১২-১৩ | ৯২০.০০ | ৩০০ | ৩৩১.২০ |
| ২০১৩-১৪ | ১০১২.০০ | ৩০০ | ৩৬৪.৩২ |
| ২০১৪-১৫ | ১০১২.০০ | ৪০০ | ৪৮৫.৭৬ |
| ২০১৫-১৬ | ১১১৩.২০ | ৪০০ | ৫৩৪.৩৪ |
| ২০১৬-১৭ | ১১৫০.০০ | ৫০০ | ৬৯০.০০ |
| ২০১৭-১৮ | ১২৬৫.০০ | ৫০০ | ৭৫৯.০০ |
| ২০১৮-১৯ | ১৪০০.০০ | ৫০০ | ৮৪০.০০ |
| ২০১৯-২০ | ১৭০০.০০ | ৫০০ | ১০২০.০০ |
| ২০২০-২১ | ২০৫০.০০ | ৫০০ | ১২৩০.০০ |
| ২০২১-২২ | ২৪৭৫.০০ | ৫০০ | ১৪৯৫.৪০ |
| ২০২২-২৩ | ২৪৭৫.০০ | ৫০০ | ১৪৯৫.৪০ |
| ২০২৩-২৪ | ২৫৭৫.০০ | ৫৫০ | ১৭১১.৪০ |
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা
১. চেয়ারম্যান উপজেলা পরিষদ / উপজেলা নির্বাহী অফিসার (সংশ্লিষ্ট উপজেলা)
২. উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় (সংশ্লিষ্ট জেলা)
৩. চেয়ারম্যান, পার্বত্য জেলা / জেলা প্রশাসক (সংশ্লিষ্ট জেলা)
৪. পরিচালক (সামাজিক নিরাপত্তা), সমাজসেবা অধিদফতর