কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ এ ০৬:০০ AM
কন্টেন্ট: পাতা
১[৩৭] সমাজকল্যাণ মন্ত্রণালয়
| ১. | সমাজকল্যাণ সম্পর্কীত জাতীয় নীতি; |
| ২. | সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক উন্নয়নে সুনির্দিষ্ট প্রচেষ্ট; |
| ৩. | জাতীয় সমাজকল্যাণ পরিষদ; |
| ৪. | শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ সংক্রান্ত বিষয়ে অপরাপর মন্ত্রণালয় ও বিভাগের সাথে সমন্বয়; |
| ২৪(ক) | বিধবা, স্বামী পরিত্যক্ত ও দুস্থ মহিলা ভাতা; |
| ৫. | স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমুহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ এবং শিশু আইন এর প্রশাসন; |
| ৬. | সমাজসেবা অধিদপ্তর সম্পর্কীত বিষয়াদি; |
| ৭. | স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহকে অনুদান; |
| ৮. | ভবঘুরে আইন, ভবঘুরে ও দুঃস্থ আশ্রয়কেন্দ্র এবং এতিমখানার প্রশাসন; |
| ৯. | প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন; |
| ১০. | ভিক্ষাবৃত্তি, ভবঘুরে, কিশোর অপরাধী এবং আফটার কেয়ার কার্যক্রম; |
| ১১. | প্রবেশন, প্যারোল এবং কারামুক্ত কয়েদীদের আফটার কেয়ার; |
| ১২. | সমাজকল্যাণ সংক্রান্ত সকল ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাসমুহের সাথে যোগাযোগ ও চুক্তি; |
| ১৩. | জাতিসংঘ আন্তর্জাতিক জরুরী শিশু তহবিল (ইউনিসেফ) এবং প্রতিবন্ধী ব্যক্তি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণ কার্যে সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক সংস্থা/ বৈদেশিক সংস্থা সংক্রান্ত; |
| ১৪. | আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে লিয়াজোঁ, এ মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত বিষয়ে সন্ধি এবং অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তি; |
| ১৫. | এ মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত যে কোন বিষয়ে তদন্ত ও পরিসংখ্যান; |
| ১৬. | এ মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত বিষয়ের সাথে সংশ্লিষ্ট সকল আইন; |
| ১৭. | আদালতে গৃহীত ফিস ব্যতীত এ মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত যে কোন বিষয়ের সাথে সম্পর্কীত ফিস। |
| নোট: | ১ | এসআরও. নং-২৩১-আইন/২০০৮সিডি-৪/৫/২০০৮-বিধি, তারিখ ২৪/০৭/২০০৮ দ্বারা সংশোধিত |
| ২ | এসআরও. নং-১৬২-আইন/২০১০-০৪.৪২৩.০২২.০২.০১.০০৫.২০১০, তারিখ ০৭/০৬/২০১০ দ্বারা সংশোধিত |